শুধু ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১ শ নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান। তার মতে, এ পরিসংখ্যান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্রই তুলে ধরে।